ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের নিয়ে ‘অণিমার গানঘর’

সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের নিয়ে ‘অণিমার গানঘর’
×

ড. অণিমা রায়। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ০১:৫২

রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত এই আয়োজনে উঠে আসবে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবন, ভাবনা ও দর্শন।

অনুষ্ঠানটিতে ড. অণিমা রায় বৈঠকি আড্ডার আঙ্গিকে কথা বলবেন সংগীত ও সংস্কৃতির বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। একান্ত আলাপচারিতার মাধ্যমে অতিথিদের ব্যক্তিজীবন, শিল্পচর্চা ও দর্শনের নানা দিক তুলে ধরা হবে।

অণিমা রায় বলেন, “সঙ্গীত নিয়েই আমার আজীবনের পথচলা। গানের মানুষদের নিয়ে একটি আড্ডা ও আলাপের আর্কাইভ থাকুক-এই ভাবনা থেকেই ‘অণিমার গানঘর’-এর আয়োজন।”

অনুষ্ঠানটি নির্মাণ করছেন তানভীর তারেক। প্রতি পর্বের ব্যাপ্তি ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা।

ইতোমধ্যে ধারণ করা কয়েকটি পর্বে অতিথি হয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব এবং সংগীতশিল্পী ফাতেমা-তুজ-যাহরা ঐশী।

প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহলের অফিসিয়াল পেজ, ইউটিউব–এ তানভীর তারেক–এর অফিসিয়াল চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি প্রচার করা হবে।

৩ এপ্রিল (শুক্রবার) রাত ১০টায় প্রচার হবে প্রথম পর্ব। উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব।

আরও পড়ুন

×