প্রেমিকার প্রাণ বাঁচাতে কসম করে বিপাকে প্রেমিক, দেখল ৬০ লাখ দর্শক
তটিনী ও জোভান। ছবি: পরিচারকের সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১৬:৪৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ১৬:৪৭
ঈদুল ফিতরে ইউটিউবে হয়েছে শতাধিক নাটক। এরমধ্যে আলোচনায় এসেছে হাতেগুনা সংখ্যক। তার একটি হচ্ছে ‘কসম’। যে নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে।
সিএমভি’র ব্যানারে প্রকাশিত ‘কসম’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই।
তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয় তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কসম’। নাটকটি প্রকাশের পর ৬ দিনে ভিউ অতিক্রম করেছে ৬০ লাখের ঘর।
- বিষয় :
- ঈদের নাটক
