ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আশা ভোঁসলের মৃত্যু, যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

আশা ভোঁসলের মৃত্যু, যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ
×

আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৭:০৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ১৯:০৭

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

যদিও আশা ভোঁসলের পরিবার প্রাথমিকভাবে বুকে সংক্রমণ এবং অতিরিক্ত ক্লান্তির কথা বলা হয়েছিল কিন্তু তার মৃত্যু প্রকৃত কারণ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়া, নাকি ফুসফুসের ক্রমবর্ধমান জটিলতায় ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি এএনআইকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

সাধারণত একাধিক অঙ্গ বিকল হয়ে গেলে শরীর থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ (সাইটোকাইন) নিঃসৃত হয়, ফলে রক্তনালীগুলো ছিদ্রযুক্ত ও প্রসারিত হয়ে যায়। রক্তনালী ছিদ্রযুক্ত হয়ে রক্তচাপ কমে যাওয়ার (শক) কারণে অক্সিজেন-সমৃদ্ধ রক্ত​গুরুত্বপূর্ণ কলাগুলোতে পৌঁছাতে পারে না।

এদিকে আশা ভোঁসলের পরিবার জানিয়েছে, সোমবার সকাল ১১টা থেকে তার বাসভবনে সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। একই দিন বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে-এ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ১৯৪৩ সালে সংগীতজীবন শুরু করা আশা ভোঁসলে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ও হাসিনা জুলফোঁ ওয়ালি’, ‘দিল চীজ কেয়া হ্যায়’সহ অসংখ্য জনপ্রিয় গান তার কণ্ঠে অমর হয়ে আছে।

দীর্ঘ সংগীতজীবনে তিনি অর্জন করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্ম বিভূষণসহ অসংখ্য সম্মাননা। সূত্র: এনডিটিভি ও দ্য উইক

আরও পড়ুন

×