ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিরকুট থেকে আর্ক, বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল

চিরকুট থেকে আর্ক, বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল
×

শারমিন সুলতানা সুমী, হাবিব ওয়াহিদ ও হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৩৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৪:২৮

রাত পোহালেই বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে বরণ করতে সবকিছু সেজেছে বর্ণিল সাজে। সেই সঙ্গে রাজধানী এখন প্রস্তুতি নিচ্ছে একাধিক শিল্পী ও ব্যান্ড দলের প্রস্তুতি। আজ থেকেই মঞ্চ মাতাবেন শিল্পীরা।

জানা গেছে, বনানীর কামাল আতাতুর্ক পার্কের সবুজ চত্বরে ১৩ ও ১৪ এপ্রিল বসতে যাচ্ছে প্রাণের মেলা ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’। জনপ্রিয় সব ব্যান্ড আর শিল্পীদের গিটারের ঝংকার এবং ড্রামসের বিটে প্রকম্পিত হবে বনানী। এ যেন কেবল একটি কনসার্ট নয়, বরং ঐতিহ্যের সঙ্গে তারুণ্যের এক মহাকাব্যিক মিলনমেলা।

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি থাকছে আরো কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা।

ব্যন্ডদল আর্ক থেকে জানানো হয়, নববর্ষ উপলক্ষে আর্ক ব্যান্ডদল লাইভ কালচারাল পারফরমেন্স এবং ফোক মিউজিক কনসার্টে অংশ নেবে। সবাইকে শুভ নববর্ষ।

পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।

১৪ এপ্রিল ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায়।

এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী বলেন, ‘আমাদের ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।’

আরও পড়ুন

×