ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মির্জা এনামুল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা মির্জা এনামুল মারা গেছেন
×

মির্জা এনামুল বারি ফারুক। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৯:৩৮

বীর মুক্তিযোদ্ধা ও পরিবার পরিকল্পনা পরিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক মির্জা এনামুল বারি ফারুক মারা গেছেন। আজ সকাল ১০টার দিকে রাজধানীর আদাবরে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মির্জা ফারুক অভিনেত্রী বন্যা মির্জার বাবা।

নাট্যকার মাসুম জানান, বার্ধক্য জনিত কারণে রাজধানীর নিজ বাসাতে তিনি (মির্জা ফারুখ) আজ সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

এছাড়া অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে লেখা হয়েছে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী বন্যা মির্জার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পরিবারের সদস্যদের সঙ্গে বন্যা মির্জা (ডানে) ও বাবা মির্জা এনামুল বারী ফারুক (বাম থেকে দ্বিতীয়)

মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার সহধর্মিণী খুরশিদা আক্তার। তিনি চার কন্যাসন্তানের জনক, যাদের মধ্যে দ্বিতীয় সন্তান হলেন অভিনেত্রী বন্যা মির্জা। 

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন বন্যা মির্জা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। যুক্তরাজ্যে থাকা তার একমাত্র ভাইও দেশে ফিরছেন।

দুই ভাই–বোন দেশে পৌঁছানোর পরই দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

×