ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ব্যস্ততার মাঝে সালমানের বড় ঘোষণা, সঙ্গী এবার নয়নতারা

ব্যস্ততার মাঝে সালমানের বড় ঘোষণা, সঙ্গী এবার নয়নতারা
×

নয়নতারা ও সালমান খান। ছবি: এনডিটিভি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৮:৩১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১৮:৪৩

সমস্যার বেড়াজাল কাটিয়ে বর্তমানে ‘মাতৃভূমি’ ছবির শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত সালমান খান। এর মাঝেই ভক্তদের জন্য নতুন চমক-আরও একটি বড় বাজেটের ছবির ঘোষণা দিলেন বলিউডের ভাইজান।

গত ৩১ মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে ছবি শেয়ার করে সালমান জানান, ২০২৭ সালের ঈদে তিনি ফিরছেন অ্যাকশন অবতারে। ছবিটি পরিচালনা করবেন ভামশি পেডপাল্লি, আর এতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমা নয়নতারার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এবার ভাইজানের সঙ্গে তার নতুন জুটি নিয়েও ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’। শিগগিরই একটি পূজার আয়োজনের মাধ্যমে ছবির আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানা গেছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে শুরু হবে প্রথম শিডিউলের শুটিং, যা চলবে প্রায় তিন মাস।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ছবির মূল অংশের কাজ শেষ করে ২০২৭ সালের ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন পরিচালক ভামশি। টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নয়নতারাকে ‘কুইন’ বলে উল্লেখ করে ইঙ্গিত দেওয়া হয়েছে-দর্শকদের জন্য বড় কিছু আসছে।

সব মিলিয়ে, ভিএফএক্স ও অ্যাকশন-ভরপুর এই মেগা প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। সূত্র: টাইমস নাউ

আরও পড়ুন

×