ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘উপরে কোথাও থেকে মাইকেল জ্যাকসন হাসছেন’

‘উপরে কোথাও থেকে মাইকেল জ্যাকসন হাসছেন’
×

বাম দিক থেকে: জাফার জ্যাকসন মাইকেল জ্যাকসন চরিত্রে, টিমোথি শ্যালামে বব ডিলান চরিত্রে, অস্টিন বাটলার এলভিস চরিত্রে এবং জেনিফার লোপেজ সেলেনা চরিত্রে অভিনয় করেছন।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১৪:০১

পপ সংগীতের রাজা মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ মুক্তির আগেই তৈরি করেছে তুমুল আলোড়ন। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিটি চলতি সপ্তাহান্তে বিশ্ব বক্স অফিসে প্রায় ১৫০ মিলিয়ন ডলার আয় দিয়ে যাত্রা শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক রাইটস আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। হলিউডেরা প্রভাবশালী গণমাধ্যম ডেডলাইন জানিয়েছে, জাপান ছাড়া বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ছবিটি বিতরণ করছে ইউনিভার্সাল পিকচার্স।

ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। যিনি ইতোমধ্যে  প্রশংসা কুড়াচ্ছেন। পরিচালনায় আছেন অঁতোয়ান ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লগান।

 ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে ছবিটি প্রায় ৩,৯০০টি হলে মুক্তি পাচ্ছে।  যার মধ্যে ১,৬০০টি আইম্যাক্স ও প্রিমিয়াম ফরম্যাট। প্রথমে ৫০–৬০ মিলিয়ন ডলারের পূর্বাভাস থাকলেও তা বেড়ে এখন ৬৫–৭০ মিলিয়নে পৌঁছেছে। ফলে সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত বায়োপিকগুলোর মধ্যে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়তে পারে এটি। পেছনে ফেলতে পারে ‘স্ট্রেইট আউটা কম্পটন’ ও ‘বোহেমিয়ান র‍্যাপসোডিকে।

 লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন হয়। পুরো প্রদর্শনীজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর ছিল হল। উপস্থিত ছিলেন জ্যাকসন পরিবারের সদস্যরা। যার মধ্যে ছিলেন তার ছেলে প্রিন্স জ্যাকসনও। প্রদর্শনী শেষে জাফার জ্যাকসন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমি আশা করি—উপরে কোথাও থেকে আমার চাচা মাইকেল হাসছেন।’

‘মাইকেল’ এর প্রিমিয়ারে বাম থেকে, কোলম্যান ডোমিঙ্গো, এলজি মোশন পিকচার চেয়ার অ্যাডাম ফোগেলসন, এলজি সিইও জন ফেলথাইমার এবং ‘মাইকেল’ ছবির প্রযোজক গ্রাহাম কিং।

আন্তর্জাতিক বাজারেও ছবিটির দাপট প্রত্যাশিত। ৮২টি দেশে একযোগে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহান্তেই ৭৫–৮০ মিলিয়ন ডলার আয় করতে পারে *মাইকেল*। যুক্তরাজ্য, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলে আগাম টিকিট বিক্রি ইতোমধ্যেই আশাব্যঞ্জক। বিশেষ করে জাপানে ছবিটির প্রতি আগ্রহ বেশি-২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেলের কনসার্ট ফিল্ম ‘দিস ইজ ইট’ সেখানে বিপুল সাফল্য পেয়েছিল।

যদিও সমালোচকদের রিভিউ খুব একটা ইতিবাচক নয়, তবু দর্শক আগ্রহে ভাটা পড়েনি। বরং আগাম বুকিং আর দর্শকের উন্মাদনা বলছে, বক্স অফিসে বড়সড় ঝড় তুলতে যাচ্ছে এই বায়োপিক।

উল্লেখ্য, ছবিটি প্রথমে ২০২৫ সালের এপ্রিলে মুক্তির কথা থাকলেও পরে কয়েক দফা পিছিয়ে অবশেষে  মুক্তি পাচ্ছে ২৪ এপ্রিল। কিছু বিতর্কিত অংশ বাদ দিতে অতিরিক্ত শুটিংও করতে হয়েছে। সেই অতিরিক্ত ব্যয় বহন করেছে জ্যাকসন এস্টেট।
 

আরও পড়ুন

×