ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অসুস্থ হয়েও পেশাদারিত্বে অনড়, শুটিং শেষ করে হাসপাতালে কিডম্যান

অসুস্থ হয়েও পেশাদারিত্বে অনড়, শুটিং শেষ করে হাসপাতালে কিডম্যান
×

নিকোল কিডম্যান। ছবি: গেটি ইমেজেস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৪:৩১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৬:২৬

অসুস্থ শরীর নিয়েও পেশাদারিত্বে অনড় থাকলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। তবে শুটিং শেষ করেই হাসপাতালে যেতে হলো তাকে। এমন ঘটনা সামনে এসেছে নতুন সিরিজের সেট থেকে।

সম্প্রতি ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিডম্যান। কিডম্যানের সহকর্মী  নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিনেই ফ্লুতে আক্রান্ত হন তিনি।

অফারম্যান বলেন, সকালে জানা যায় কিডম্যানের শারীরিক অবস্থা ভালো নয়। তবুও তিনি সেটে হাজির হন এবং নির্ধারিত শুটিং চালিয়ে যান। কয়েকশো এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেটে কাজ চলছিল, সেই পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি।

তার ভাষায়, ‘শরীর খুব খারাপ থাকলেও তিনি পুরো দিনের শুটিং শেষ করেন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।’

এই ঘটনাকে তিনি কিডম্যানের পেশাদারিত্বের এক বড় উদাহরণ বলেই মনে করেন। সিরিজে কিডম্যান অভিনয় করছেন সাবেক কুস্তিগীর ‘লেইস’ চরিত্রে, আর অফারম্যান রয়েছেন ‘জিংক্স’ চরিত্রে। এছাড়াও কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন এলি ফ্যানিং এবং সিরিজে আরও দেখা যাবে মিশেল ফাইফারকে।

উল্লেখ্য, অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাওয়া এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ কাড়ছে। তবে কিডম্যানের এই ঘটনা ফের মনে করিয়ে দিল—গ্ল্যামারের আড়ালে তারকাদের পরিশ্রম আর দায়বদ্ধতার গল্প অনেক সময়ই চোখ এড়িয়ে যায়।

আরও পড়ুন

×