ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন জীবনে পা রাখলেন অভিনেতা বেল্লামকোন্ডা

নতুন জীবনে পা রাখলেন অভিনেতা বেল্লামকোন্ডা
×

বেল্লামকোন্ডা শ্রীনিবাস ও কাব্য রেড্ডি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৬:৪৫

দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস বিয়ে করেছেন। ২৯ এপ্রিল ভারতের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে ঘরোয়া পরিবেশে কাব্য রেড্ডির সঙ্গে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেতা।

প্রথাগত রীতি মেনে আয়োজিত এই বিয়েতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও অল্পসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

বেল্লামকোন্ডার স্ত্রী কাব্য রেড্ডি অভিনেত্রী নন। আইন পেশার সঙ্গে জাড়িত পরিবারে তার বেড়ে ওঠা।

সামাজিক মাধ্যমে কাব্যর সঙ্গে তোলা কিছু আনন্দঘন ছবি পোস্ট করেছেন বেল্লামকোন্ডা। পোস্টে তিনি তার প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আমার কাব্যা, জীবনের নিজস্ব সুন্দর সময় আছে। আর সেই সময়েই তুমি আমার জগতে এসেছো।’

জানা গেছে, আগামী ১ মে হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তারা।

কাজের দিক থেকে বর্তমানে ‘টাইসন নাইডু’ ও ‘হায়ন্দাভা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বেল্লামকোন্ডা।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘আল্লুডু শ্রীনু’ সিনেমায় সামান্থা রুথ প্রভুর বিপরীতে অভিনয়ের মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক ঘটে বেল্লামকোন্ডার। একই সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। ২০১৯ সালে ‘রাক্ষসাদু’ সিনেমায় অভিনয় তার অভিনয় ব্যাপক প্রসংশা পায়।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘জয়া জানকী নায়কা’, ‘জয়া জোনাকি নায়ক’ ‘ধিরা’ ‘সাক্ষ্যম’, ‘কবচম’, ‘সিতা’, ‘ছত্রপতি’ ও ‘আল্লুডু আদুরাস’ অন্যতম। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×