ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেট গালায় স্কার্ট পরে হাজির জনসন, বললেন স্কার্ট পরা পুরুষত্বের বিরোধী নয়

মেট গালায় স্কার্ট পরে হাজির জনসন, বললেন স্কার্ট পরা পুরুষত্বের বিরোধী নয়
×

ডোয়াইন জনসন। ছবি: মনিষ মালহোত্রার ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৬:০০

বিশ্বখ্যাত অভিনেতা ডোয়াইন জনসন ২০২৬ সালের মেট গালা-২০২৬ এর আয়োজনে স্কার্ট পরে হাজির হয়ে তৈরি করেছেন নতুন আলোচনার ঝড়। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত এই আয়োজনে প্রথমবার অংশ নিয়েই তিনি জানালেন, পলিনেশীয় সংস্কৃতিতে স্কার্ট পরা পুরুষত্বের বিরোধী নয়—বরং সবচেয়ে পুরুষালী পুরুষরাই স্কার্ট পরেন।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে জনসনের গায়ের পোশাক ছিল থম ব্রাউনের ডিজাইন করা অল-ব্ল্যাক কাস্টম লুকের টেইলকোট, সাদা ভেস্ট এবং ট্রাউজারের ওপর পরা প্লিটেড স্কার্ট। তাঁর সঙ্গে লালগালিচায় হাঁটেন স্ত্রী লরেন হ্যাশিয়ান, যিনি একই ডিজাইনারের সাদা হাল্টার-নেক গাউন পরেছিলেন।

নিজের এই ব্যতিক্রমী পোশাক নিয়ে কথা বলতে গিয়ে ডোয়েন জনসন বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। আমাদের পলিনেশীয় সংস্কৃতিতে আমরা লাভালাভা বা স্কার্ট পরি। সবচেয়ে পুরুষালী পুরুষরাই এগুলো পরেন।’ তিনি জানান, ডিজাইনার দলের পক্ষ থেকে যখন স্কার্টের প্রস্তাব আসে, তখন তিনি একে স্বাভাবিকভাবেই গ্রহণ করেন।

এবারের মেট গালার থিম ছিল ‘কস্টিউম আর্ট’ এবং ড্রেস কোড ‘ফ্যাশন ইজ আর্ট’। এই প্রসঙ্গে জনসন বলেন, ফ্যাশন আসলে চলমান শিল্পেরই এক প্রকাশ। বন্ধু ও অভিনেতা কলম্যান ডোমিঙ্গোর সঙ্গে আলাপে তিনি অনুভব করেন। তিনি একই সঙ্গে শিল্পীও, আবার নিজেই এক চলমান শিল্পকর্ম। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, আমি দুটোই—এটাই সবচেয়ে সুন্দর জায়গা।’

এ বছরের মেট গালা সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বিয়ন্সে), নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস এবং আনা উইনটুর।  আর চেয়ারম্যান ছিলেন জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোস।

আরও পড়ুন

×