শুভকে নিয়ে গর্বিত তিশা, জানালেন ইনস্টাগ্রাম স্টোরিতে
নুসরাত ইমরোজ তিশা ও আরিফিন শুভ। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৩:৩০ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৪:০৩
বলিউডে যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা আরিফিন শুভ। তার অভিনীত ওয়েব সিরিজ জ্যাজ সিটি মুক্তির পর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রশংসায় ভাসছে তার অভিনয়। কোথাও তাকে বলা হচ্ছে ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এই প্রশংসার মিছিলে এবার যোগ দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিরিজটি দেখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভর একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত, আরিফিন শুভ।’
গত ১৯ মার্চ মুক্তি পাওয়া জ্যাজ সিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়ে অভিনয় করেছেন শুভ। পুরো সিরিজজুড়ে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়ছেন।
এর আগে আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে দেখা গেছে মুজিব: একটি জাতির রূপকার সিনেমায়। সেই সময়ও শুভর অভিনয়, চরিত্রে নিজেকে ভেঙে ফেলার চেষ্টা এবং প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা। বিশেষ করে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে শুভর নিবেদন ও পরিশ্রমের কথা আলাদা করে উল্লেখ করেছিলেন তিনি।
- বিষয় :
- নুসরাত ইমরোজ তিশা
- বলিউড
- আরিফিন শুভ
- নতুন সিনেমা
