ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে ৬ দাবি জানালেন অভিনেতা কমল

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে ৬ দাবি জানালেন অভিনেতা কমল
×

কমল হাসান ও থালাপতি বিজয়। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:৩৯

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ছয় দফা গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন একই ইন্ডাস্ট্রির সিনিয়র তারকা-রাজনীতিবীদ কমল হাসান। গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল প্রথম আনুষ্ঠানিক বৈঠকে করেন দুই তারকা।

সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে কমল হাসান জানান, তামিল চলচ্চিত্র শিল্প বর্তমানে নানা প্রতিবন্ধকতার মুখে রয়েছে এবং সরকারের সহায়তা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ‘আমি ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছি। আমাদের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে সরকারের সমর্থন প্রয়োজন।’

বৈঠক প্রসঙ্গে কমল হাসান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিনয়ী আচরণ ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন। তিনি আরও বলেন, বিজয়কে শুধু চলচ্চিত্র তারকা হিসেবে দেখলে চলবে না, তার রাজনৈতিক দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ।

যদিও দাবিগুলোর বিস্তারিত প্রকাশ করেননি কমল, তবে তিনি ইঙ্গিত দেন—প্রযোজক ও প্রদর্শকদের ক্রমবর্ধমান চাপ, থিয়েটার ব্যবসার চ্যালেঞ্জসহ নানা বিষয়ে নীতিগত সহায়তা প্রয়োজন।

এর আগে তামিলনাড়ুতে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন কমল হাসান। তিনি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সব মিলিয়ে, চলচ্চিত্র জগতের সংকট মোকাবিলায় সরকারের সক্রিয় ভূমিকার দাবি তুলে নতুন করে আলোচনায় এসেছে কমল হাসানের এই উদ্যোগ। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×