যুক্তরাজ্যে মাহফুজা রহমানের গান-কবিতা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা
অনুষ্ঠানে মাহফুজা রহমানের লেখা গান পরিবেশন করেন নন্দিত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী।
যুক্তরাজ্য থেকে নিলুফা ইয়াসমীন হাসান
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:০৩ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৫:০৮
বাংলাদেশ টেলিভিশনের একজন রেজিস্টার্ড গীতিকার মাহফুজা রহমান। তার বহু গান, বাংলাদেশের প্রথিতযশা সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রণব ঘোষ, ইমন সাহার মতো বিশিষ্ট সুরকাররা সুর গানগুলো গেয়েছেন স্বনামধন্য শিল্পী পলাশ, সামিনা নবী, আলম আরা মিনু, অনিমা-ডি-কস্টাসহ অনেকে। কিছুদিন আগে ‘নতুন এক বৈরাগী আমি’ এবং ‘ছি: ছি:’ নামে তার দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।
মাহফুজা রহমানের গান-কবিতা নিয়ে গত ১৭ মে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সন্ধ্যা।
ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে, কাউন্সিলর সাইদা চৌধুরী ও সৈয়দ জাফরের উপস্থাপনায় এবং মেজবাহ জামালের কণ্ঠে মাহফুজা রহমানের লেখা ‘আলোয় আলোয় যাক বিশ্বভরে/ প্রদীপ জ্বালো প্রদীপ জ্বালো সব ঘরে ঘরে’ কবিতা আবৃত্তির সাথে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মাহফুজা রহমানের লেখা কয়েকটি গান একাধারে পরিবেশন করেন ঢাকা থেকে আগত নন্দিত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। গানের সাথে নৃত্য পরিবেশন করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস ইউকের (বাফা) মনিরুল ইসলাম মুকুল, কাজী ফারহানা, সুপ্তি পাল ও নীহারিকা ভৌমিক।
এছাড়া মাহফুজা রহমানের লেখা গান পরিবেশন করেন ভারত থেকে আগত শিল্পী তৃপ্তি কনা দাস, আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিল্পী ভাতৃদ্বয় সৈয়দ জুবায়ের ও তারেক সৈয়দ। আরও যারা মাহফুজা রহমানের লেখা গান ও কবিতা পরিবেশন করেছেন তাঁরা হলেন-পাপিয়া দাস বাউল, মুজিবুল হক মণি, স্মৃতি আজাদ, মেজবাহ জামাল, এম কিউ হাসান, শারমীন চৌধুরী মিলা, মিজানুর রাহমান, মেজবাহ কামাল, মাহফুজা রহমানের লেখা ইংরেজি কবিতা থেকে পাঠ করেন ররি শিভালিসকি। সিরাজুল বাছিত চৌধুরী ও সাঈদা চৌধুরী দম্পতির বিশেষ নৃত্য পরিবেশনা দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে।

অনুষ্ঠানে মাহফুজা রহমানের কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন তার স্বামী এমদাদ তালুকদার। মাহফুজা রহমানের বই নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, ‘নতুন এক বৈরাগী আমি’ বইয়ের সম্পাদক কবি হামিদ মোহাম্মদ এবং কলামিস্ট আলমগীর শাহরিয়ার।
মাহফুজা রহমানের জীবন আলেখ্য তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি ইসলাম, নিলুফা ইয়াসমীন হাসান ও সৈয়দ জাফর। মাহফুজা রহমানের উপর বায়োপিক তৈরি করেছেন মিনহাজ কিবরিয়া।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মবিন, লোকমান হোসেন, ফয়জুর রহমান খান, দেওয়ান গৌস সুলতান, আবু মুসা হাসান, আব্দুর রহমান খান, সৈয়দ গোলাম আলী, শহিদুল ইসলাম বাবলু, আহমেদ কবির এবং হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাকীব, ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী, রিপা সুলতানা রাকীব, মির্জা আসাব বেগ, কাউন্সিলর আমিনা আলী, কাউন্সিলর সাঈদা ফেরদৌসী পাশা, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, ঊর্মি মাযহার, মোস্তফা কামাল, গোলাম মোস্তফা, সাকির আহমেদ, সাবেক কাউন্সিলর ও স্পীকার আহবাব হোসাইন, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী প্রমুখ।
এসময় ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের পক্ষে মিছবাহ উদ্দিন ইকো মাহফুজা রহমানকে সম্মাননা সনদ এবং সংগঠনের উপস্থিত সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহগির বখত ফারুখ, তারেক চৌধুরী, ফারুখ আহমেদ, আবু সুফিয়ান, মারুফ চৌধুরী, ইসমাইল হোসেন, মেজবাহ উদ্দিন ইকো, মুসলেহ উদ্দিন আহমেদ, সৈয়দ হামিদুল হক, মাহারুন আহমেদ মালা, মোস্তফা কামাল মিলন, শ্যামল চৌধুরী, শাহাব আহমেদ বাচ্চু, সৈয়দ এনামুল ইসলাম, হাসনাইন চৌধুরী, মাহমুদা চৌধুরী, আজম ফারুখ, সৈয়দা ফারহানা সুবর্ণা, রুবায়েত শারমিন ঝরা, সাইকা মোহাম্মদ ও জেসিকা মোহাম্মদ।
- বিষয় :
- সংগীতশিল্পী
- গীতিকার
