ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোশাররফ করিমের একগুচ্ছ নাটক নিয়ে নির্মাতা সাইফ আহম্মেদ

মোশাররফ করিমের একগুচ্ছ নাটক নিয়ে নির্মাতা সাইফ আহম্মেদ
×

ভাত হাসান নাটকের সেটে নির্মাতা সাইফ আহমেদের সঙ্গে সামিয়া আক্তার ও মোশাররফ করিম। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৯:৩৪ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৯:৪০

আসছে ঈদুল আজহার অনুষ্ঠানমালায় মোশাররফ করিমকে নিয়ে একটি ধারাবাহিক ও ৩ টি একক নাটক নির্মাণ করেছেন পরিচালক সাইফ আহম্মেদ। সিুচয়েশনাল কমেডি ঘরানার নাটকগুলো ঈদের দিন থেকে প্রচার শুরু হবে।

বৈশাখী টেলিভিশনে আশরাফুল চন্চল্ এর রচনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাত হাসান‘। জিটিভিতে আল-আমিন স্বপনের রচনায় ‘তিন পুরুষ জুয়াড়ি’। এছাড়াও নির্মাতার নিজের রচনায় মাছরাঙা টেলিভিশনে একক নাটক ‘বউ প্যারা দেয়’ ও জিটিভিতে একক নাটক ‘সৌদি জামাই’ প্রচার হবে। নাটক গুলোতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সামান্তা পারভেজ, সামিহা আক্তার। অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন ঝুনা চৌধুরি, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, জয়রাজ, আনিতা আকিল, ওবিদ রেহান, তমাল মাহবুব প্রমুখ। সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরের পুবাইলে নাটক গুলোর দৃশ্যধারণ হয়েছে।   

নাটক প্রসঙ্গে নির্মাতা সাইফ আহম্মেদ বলেন, ‘ঈদে মানুষ নাটক দেখতে পছন্দ করে তাই প্রতিটি নাটকই নির্মাণ করা হয়েছে কমেডি ধাঁচে। কোনটা সিচুয়েশনাল কমেডি, কোনটা সিরিয়ো কমেডি। নির্মাতা প্রত্যাশা করেন ঈদের আনন্দের মাঝে দর্শকরা নাটকগুলো দেখে বিনোদন পাবেন।' 

নির্মাতা সাইফ আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে নাটক নির্মাণ শুরু করেন। তিনি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ‘ এর সাবেক কার্যকরী সদস্য ও ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সদস্য। নির্মাতা সাইফ আহম্মেদ নাটক ও প্রামাণ্যচিত্র নির্মাণ ছাড়াও নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় ও আলোক পরিকল্পনার করছেন। 
 

আরও পড়ুন

×