ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইঙ্গিতপূর্ণ পোস্ট, তবে কি প্রেমে পড়েছেন প্রভা

ইঙ্গিতপূর্ণ পোস্ট, তবে কি প্রেমে পড়েছেন প্রভা
×

সাদিয়া জাহান প্রভা। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৭:২২ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১৭:২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পোস্ট অনুরাগীদের মধ্যে নানা জল্পনার জন্ম দেন।

বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন প্রভা। পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যের মাঝে কাটানো সময়ের বেশ কয়েকটি ছবি তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে সেসব ছবির মধ্যে একটি বিশেষভাবে সবার নজর কাড়ে।

ছবিটিতে দেখা যায়, হাতে একটি বেলুন নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। বেলুনটিতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। আর এই একটি ছবিই সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সূত্রপাত। অনেকের প্রশ্ন, তবে কি প্রভার জীবনে নতুন করে বিশেষ কারও আগমন ঘটেছে?

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে প্রেমের গুঞ্জন পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রভা পরে নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ এবং ‘খুনসুটি’।

ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০১৪ সালে গ্রামীণফোন কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গেও তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে নিজেকে একাই রেখেছেন বলে জানা যায়।

তাই নেপাল থেকে শেয়ার করা একটি ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের ছবি ঘিরে ভক্তদের কৌতূহল বাড়লেও, প্রভার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসা পর্যন্ত নতুন প্রেমের খবরকে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×