নাটকের চরিত্র নিয়ে সমালোচনা, জবাব দিলেন নীহা
নাজনীন নাহার নীহা। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৯:৪৯
গেল ঈদুল আজহায় প্রচারিত নাটকগুলোর মধ্যে আলোচিত হয়েছে ‘মায়া পাখি’। নাটকটি নিয়ে যেমন প্রশংসা হচ্ছে, তেমনই কেউ কেউ আবার এর সমালোচনাও করছেন। কেউ কেউ মনে করছেন নাটকে কর্মজীবী নারীদের নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ‘মায়া পাখি’র মায়া চরিত্রের অভিনেত্রী নাজনীন নাহার নীহা।
সমকালকে তিনি বলেন, ‘মায়া মেয়েটি কিন্তু খারাপ নয়। সে একটা কিছু পাওয়ার জন্য ঘোরের মধ্যে ছিল। মেয়েটি কিন্তু মন থেকে খারাপ ছিল না। এটা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, খারাপ কিছুর ফলাফল ভালো হয় না। সমাজে এ রকম ঘটনা ঘটছে। তাই তুলে ধরা হয়েছে নাটকে। আমরা বুঝেশুনেই কাজটি করেছি। এখানে খারাপ কিছু উপস্থাপন করা হয়নি।’
‘মায়া পাখি’-তে করপোরেটজগতের উচ্চাকাঙ্ক্ষা, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন ও পেশাদার জীবনের জটিল সমীকরণকে পর্দায় তুলে ধরেছেন নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন।
এতে নীহার বিপরীতে আছেন অপূর্ব। এরইমধ্যে ইউটিইউবে বেশ সাড়া ফেলছে নাটকটি।
- বিষয় :
- নাজনীন নাহার নীহা
- নাটক
