ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে মোশাররফ করিম বললেন, তেমন কিছুই ঘটেনি

কলকাতায় হেনস্তার অভিযোগে মোশাররফ করিম বললেন, তেমন কিছুই ঘটেনি
×

মোশাররফ করিম। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৪:০৯ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৪:০৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তাঁর সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।

এক  ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।

মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

×