ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাবা দিবসের যেসব কন্টেন্ট আবেগে ভাসিয়েছে দর্শকদের

বাবা দিবসের যেসব কন্টেন্ট আবেগে ভাসিয়েছে দর্শকদের
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৬:০৬

একসময় ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের উপস্থিতিই বেশি দেখা যেত। তবে এখন কনটেন্ট নির্মাণে অভিভাবকরাও যুক্ত হচ্ছেন সক্রিয়ভাবে। বিশেষ করে বাবা-সন্তানের যৌথ উপস্থিতি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বাবা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে টিকটকে ‘ফাদার্স ডে’ হ্যাশট্যাগে ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ ভিডিও পোস্ট হয়েছে। এই প্রবণতায় বাংলাদেশেও বাবা-সন্তানকে নিয়ে নানা ধরনের কনটেন্ট তৈরি হচ্ছে।

‘বাপ কা বেটা’ নামে পরিচিত শুভাশীষ ভৌমিক ও তাঁর ছেলে ঋতুরাজ ভৌমিক গান ও পারিবারিক বিষয়ভিত্তিক কনটেন্টের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। তাঁদের ভিডিওতে বাবা-ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধ উঠে আসে।

অন্যদিকে ‘এস.পি ক্রিয়েশন’-এর সাইফুদ্দিন সিয়াম তাঁর বাবাকে নিয়ে নিয়মিত হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন। সমসাময়িক নানা বিষয় ও ট্রেন্ডকে কেন্দ্র করে তাঁদের কনটেন্ট দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

এ ছাড়া ‘জীবনের গল্প’ অ্যাকাউন্টে কনটেন্ট নির্মাতা সাইফান পরিবারের দৈনন্দিন মুহূর্ত, সন্তান লালন-পালন ও পারিবারিক বন্ধনের নানা দিক তুলে ধরেন।

 

আরও পড়ুন

×