ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়ের অনুষ্ঠানে তারকাদের ভিড়

টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়ের অনুষ্ঠানে তারকাদের ভিড়
×

ব্রিটিশ অভিনেতা হিউ গ্রান্ট স্ত্রী আনা এলিজাবেত এবারস্টেইনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সুইফট একাধিকবার হিউ গ্রান্টকে তার প্রিয় অভিনেতাদের একজন বলে উল্লেখ করেছেন। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:২৫

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের বিয়ের আয়োজন ঘিরে শুক্রবার সরগরম ছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকা। দুই দিনের এই আয়োজনে হাজির হন সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন ও ক্রীড়াজগতের অসংখ্য তারকা। অনুষ্ঠানস্থলের ভেতরের কোনো ছবি প্রকাশ না হলেও অতিথিদের আসা-যাওয়ার মুহূর্ত এবং বাইরে অপেক্ষমাণ ভক্তদের উচ্ছ্বাস ধরা পড়েছে আলোকচিত্রে।

‘ইরাস ট্যুর’-এ সুইফটের সঙ্গে মঞ্চ ভাগ করা গায়ক বেনসন বুনকে দেখা যায় অনুষ্ঠানস্থলে পৌঁছাতে।

সুপারমডেল কার্লি ক্লসও ছিলেন অতিথিদের একজন। একসময় টেইলর সুইফটের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তিনি।

অভিনেতা জেসন সুদেকিস, গায়িকা কামিলা কাবেয়ো, অভিনেতা ইথান হক, টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন, আইরিশ অভিনেতা অ্যান্ড্রু স্কট, মডেল জিজি হাদিদ, অভিনেতা ব্র্যাডলি কুপার ও অভিনেত্রী জেসিকা আলবাসহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত মুখকে অনুষ্ঠানে আসতে দেখা যায়।

অতিথি তালিকায় ছিলেন গায়িকা সেলেনা গোমেজ, গ্রেসি অ্যাব্রামস, এলি গোল্ডিং, উপস্থাপক গ্রাহাম নর্টন ও অভিনেত্রী ডাকোটা জনসনের মতো তারকারাও।

ট্র্যাভিস কেলসের এনএফএল সতীর্থ আইজাইয়া পাচেকো এবং কুপার কাপও অনুষ্ঠানে যোগ দেন। সুইফটের শৈশবের বন্ধু অ্যাবিগেইল অ্যান্ডারসনও ছিলেন অতিথিদের মধ্যে।

সুইফটের শৈশবের বন্ধু অ্যাবিগেইল অ্যান্ডারসনও ছিলেন অতিথিদের মধ্যে।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় ‘JUST T&T MARRIED!’ বার্তা ভেসে ওঠে। এর পরপরই উপস্থিত ভক্তদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
 

আরও পড়ুন

×