ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়েতে অতিথিদের জন্য কী উপহার ছিল?

টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়েতে অতিথিদের জন্য কী উপহার ছিল?
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৯:১১ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৯:২৭

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন এখনো আলোচনায়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অতিথিদের জন্য তাদের দেওয়া বিশেষ উপহার।

মার্কিন গণমাধ্যম পেজসিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আগে আয়োজিত রিহার্সাল ডিনারে অতিথিদের হাতে কালো ভেলভেটের বিশেষ উপহার বাক্স তুলে দেন সুইফট ও কেলসে। বাক্সগুলোর গায়ে খোদাই করা ছিল তাদের নামের আদ্যক্ষর- ‘TT’।

প্রতিবেদনে বলা হয়, প্রতিটি বাক্সে ছিল হীরা বসানো একটি শ্যাম্পেন ফ্লুট (লম্বা গ্লাস)। এ ছাড়া কেলসে যে বাগানে সুইফটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেই বাগানের ছবিও ছিল উপহারসামগ্রীর অংশ। ছবিগুলো কাপড়ে মোড়ানো একটি স্মারক কার্ডের সঙ্গে রাখা হয়, যা রুপালি মোমের সিল দিয়ে আটকানো ছিল।

রিহার্সাল ডিনারে যোগ দেওয়া অনেক অতিথিকে এসব উপহার বাক্স হাতে দেখা গেলেও এর ভেতরে কী ছিল, সে বিষয়ে কেউ প্রকাশ্যে কিছু বলেননি। পরে পেজ সিক্স উপহারের বিবরণ প্রকাশ করে।

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের বিয়ের আয়োজন ঘিরে শুক্রবার সরগরম ছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকা। দুই দিনের এই আয়োজনে হাজির হন সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন ও ক্রীড়াজগতের অসংখ্য তারকা। অনুষ্ঠানস্থলের ভেতরের কোনো ছবি প্রকাশ না হলেও অতিথিদের আসা-যাওয়ার মুহূর্ত এবং বাইরে অপেক্ষমাণ ভক্তদের উচ্ছ্বাস ধরা পড়েছে আলোকচিত্রে।

অভিনেতা জেসন সুদেকিস, গায়িকা কামিলা কাবেয়ো, অভিনেতা ইথান হক, টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন, আইরিশ অভিনেতা অ্যান্ড্রু স্কট, মডেল জিজি হাদিদ, অভিনেতা ব্র্যাডলি কুপার ও অভিনেত্রী জেসিকা আলবাসহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত মুখকে অনুষ্ঠানে আসতে দেখা যায়। অতিথি তালিকায় ছিলেন গায়িকা সেলেনা গোমেজ, গ্রেসি অ্যাব্রামস, এলি গোল্ডিং, উপস্থাপক গ্রাহাম নর্টন ও অভিনেত্রী ডাকোটা জনসনের মতো তারকারাও।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সম্পর্কে জড়ান সুইফট ও কেলসে। ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন তারা। এরপর দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নিউইয়র্কে বিয়ের আয়োজন করেন এই তারকা জুটি।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×