ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া

মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৪৬

ফুটবল জাদুকর লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন এবার পূরণ করেছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় সরাসরি উপভোগ করেছেন তারা।

দুজনেই দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক। তাই এর আগেও আলবিসেলেস্তেদের একাধিক ম্যাচে গ্যালারিতে দেখা গেছে এই তারকা দম্পতিকে। এবারও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে দর্শকসারিতে উপস্থিত থেকে মেসিদের দারুণ প্রত্যাবর্তন ও স্মরণীয় জয় উদযাপন করেন তারা।

ম্যাচ শেষে গ্যালারিতে বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নাঈম ও নাদিয়া। ছবির ক্যাপশনে প্রিয় দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি। অভিনন্দন টিম আর্জেন্টিনা।’

তাদের সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা ও ভালোবাসায় সাড়া দেন। অনেকেই আর্জেন্টিনার দুর্দান্ত লড়াই এবং লিওনেল মেসির নেতৃত্বের প্রশংসা করেন।

নাঈম-নাদিয়া ছাড়াও এবারের বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে বসে উপভোগ করতে যুক্তরাষ্ট্রে গেছেন দেশের আরও কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাফা কবির। 

আরও পড়ুন

×