বিয়ের পর প্রথম জনসমক্ষে টেইলর সুইফট-ট্রাভিস কেলসি
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ছবি: এক্স
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৯:০৬
বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা দিয়েছেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। তাদের এই উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কেলসির সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকর বিয়েতে যোগ দেন নবদম্পতি। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দ্য রিটজ-কার্লটন, লাগুনা নিগুয়েল-এ আয়োজিত অনুষ্ঠানে দুজনকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্ত কাটাতে দেখা যায়।
খবরে আরও বলা হয়েছে, এই অনুষ্ঠানের আগে টেইলর ও ট্রাভিস যুক্তরাষ্ট্রের মন্টানায় সময় কাটিয়েছেন ট্রাভিস কেলসির ভাই জেসন কেলসি ও তার স্ত্রী কাইলি কেলসির সঙ্গে।
গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ২০২৫ সালের আগস্টে তাদের বাগদান হয়েছিল।
টেইলরের মুখপাত্র জানান, অভিনেতা অ্যাডাম স্যান্ডলার, যিনি এই দম্পতির ঘনিষ্ঠ বন্ধু, তিনি বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
বিয়ের পোশাকও ছিল বিশেষ আকর্ষণ। নবদম্পতির পোশাক ডিজাইন করেছে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কুতুর। ডিজাইনার জোনাথন অ্যান্ডারসন টেইলর ও ট্রাভিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পোশাক দুটি তৈরি করেন। এটি বিশ্বখ্যাত কোনো তারকার জন্য অ্যান্ডারসনের ডিজাইন করা প্রথম কুতুর বিয়ের পোশাক। এছাড়া তাদের জুতা ছিল ক্রিশ্চিয়ান লুবুতাঁ-এর কাস্টম ডিজাইন, আর টেলর পরেছিলেন কার্টিয়ের-এর গয়না।
প্রায় দুই বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- টেইলর সুইফট
- ট্রাভিস কেলসি