মৌসুমীর চাবুক মারা নিয়ে জয়ের মন্তব্য, পাল্টা জবাব দিলেন ওমর সানী
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৪:১৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৪:২৭
আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিবন্ধী বলে সামাজিক মাধ্যমে চরম কটাক্ষের শিকার হচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ঘর থেকে আসা মন্তব্যটি নিয়ে চলছে বেশি আলোচনা।
সোমবার নিজের ফেসবুকে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’
এরপর থেকেই হাসির হুল্লোড় চলছে ওই পোস্টের কমেন্ট বক্সে। সারাদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার সরব হলেন ওমর সানী। দিলেন পাল্টা জবাব। জয়কে মারতে অরিজিনাল চাবুক তৈরি করতে দিয়েছেন বলে জানালেন সামাজিক মাধ্যমে। থাকতে বললেন প্রস্তুত।
সোমবার রাতে নিজের ফেসবুকে সানী খানিকটা মজার ছলে লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
সবশেষে অভিনেতা লেখেন, ‘সাবজেক্ট খেলাধুলা ফান।’
পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই চার হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য জমা হয় সাত শতাধিক। অনেকেই এটিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ জয়ের আগের পোস্টের প্রসঙ্গ টেনে নানা ধরনের মন্তব্য করেছেন।
- বিষয় :
- ওমর সানী
- মৌসুমী
- শাহরিয়ার নাজিম জয়