কলকাতায় পূজা দিলেন কাজল, এড়িয়ে গেলেন সাংবাদিকদের
সংবাদমাধ্যমকে এড়িয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন অভিনেত্রী কাজল দেবগন
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৬:৫০ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১৬:৫০
বলিউড অভিনেত্রী কাজল দেবগন কলকাতার দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পূজা দিয়েছেন। শুক্রবার সকালে তিনি মন্দিরে পূজা অর্চনা করেন।
পুজা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে সংবাদমাধ্যমকে এড়িয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন এই অভিনেত্রী।
এর আগে, বৃহস্পতিবার রথযাত্রার দিন বৃষ্টিভেজা কলকাতায় পৌঁছান কাজল। সেদিনও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ফলে তার কলকাতা সফরের উদ্দেশ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
এখন পর্যন্ত জানা যায়নি, নতুন কোনো বাংলা সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের প্রকল্প কিংবা অন্য কোনো কাজের সূত্রে তিনি কলকাতায় এসেছেন কিনা।