ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস 'বালা'

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস 'বালা'
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ২৩:১৭

মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার 'বালা'। বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর এরই মধ্যে অনলাইনে ছবি ফাঁস করে দিয়েছে পাইরেসি ওয়েবসাইট তামিল রকার্স। 

অমর কৌশিক পরিচালিত বালা চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। চুল গজানোর জন্য ডিম থেকে গোবর সবই টাক মাথায় লাগান তিনি। এতকিছু করার পরও চুল গজায় না তার। 

এদিকে বালার ইচ্ছে হয় সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করার। 

সুন্দরী মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়ার জন্য উপায়ন্তর না পেয়ে শেষপর্যন্ত তিনি চিকিৎসকের কাছেও যায়। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি যে মোটেও সহজ নয় তা তিনি বুঝতে পারেন। কি হয় এরপর... জানতে দেখতে হবে সিনেমা। 

এই ছবিতে ভূমি একজন আইনজীবী।  কালো চামড়ার জন্য সব জায়গায় তিনি পিছিয়ে পড়েন। 

ছবিতে আরও অভিনয় করেন ইয়ামি গৌতম, সৌরভ শুক্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীমা পাহওয়া এবং জাভেদ জাফরিসহ আরো অনেকে।

ছবিতে যোগ করা হয়েছে ৯০ দশকের বিভিন্ন গান। সমাজ একটু অন্যরকম হলে কীভাবে একজন মানুষ পিছনে পড়েন সেকথাই এই সিনেমা তুলে ধরা হয়েছে। 

কয়েকদিন আগেই অক্ষয় কুমার-রীতেশ দেশমুখ অভিনীত, 'হাউজফুল ৪' ফাঁস হয়েছে পাইরেটেড সাইটে। তালিকায় ঢুকে পড়েছে হলিউডের ছবি টার্মিনেটর: ডার্ক ফেটও। সূত্র: এই সময়

আরও পড়ুন

×