ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘সারাজীবন ভালোবেসে পাশে আছি’

‘সারাজীবন ভালোবেসে পাশে আছি’
×

পরীমণি, তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:৫৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৫:০৯

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। কেউ মেসিকে শ্রদ্ধা জানিয়েছেন, কেউ আবার আর্জেন্টিনার স্মরণীয় যাত্রার কথা তুলে ধরেছেন।

এই পরাজয়ে বিশ্বের কোটি সমর্থকের মতো হতাশ হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তারা।

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আজ হয়তো দিনটা আর্জেন্টিনার ছিল না। তবে ট্রফির চেয়েও বড় হলো তাদের দেওয়া অসংখ্য স্মৃতি আর আনন্দ। মেসি আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসা চিরকালীন থাকবে।’

অভিনেত্রী কেয়া পায়েলও হতাশা লুকাননি। তিনি লিখেছেন, ‘হারার মাঝেই শেষ হলো এবারের বিশ্বকাপ।’

ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোন দল হলে খেলা শেষ হত ৮-০ গোলে।’

আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সব সময় থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ফেইসবুকে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা! তুমি অনেক দূর এসেছো। তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে।’

স্পেনের এই শিরোপা জয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের কালজয়ী সংলাপের সাথে তুলনা করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি লিখেছেন, ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল’ সে মরে নাই”! ফিফা কিনে নেওয়ার কথা যারা বলেছিলেন! অভিনন্দন স্পেন, চমৎকার খেলা ছিল আপনাদের।’

অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আমাদেরকে যে পরিমাণ আনন্দ তুমি উপহার দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানানোর মত পর্যাপ্ত শব্দ কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।’

মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে পোস্টে আরও লিখেছেন, ‘সর্বকালের সেরা। তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব সর্বকালের সেরা 'লিওনেল মেসি'। ফুটবল পায়ে তোমার সেই জাদু সশরীরে দেখাটা চোখের জন্য এক পরম তৃপ্তি ছিল। তোমার দলের প্রতি তোমার এই অনবদ্য অবদানের জন্য হে আর্জেন্টিনার অধিনায়ক, তোমাকে অনেক ধন্যবাদ। চিরকাল তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা রইল। আমরা তোমাকে খুব মিস করব।’

একইভাবে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি মেসিকে উদ্দেশ করে লেখেন, ‘হয়তো আজ দিনটা তোমার ছিল না, কিন্তু ফুটবল ইতিহাসে তোমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।’

পরীমণি মজাচ্ছলে বলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

লিওনেল মেসির বিদায় নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি লেখেন, ‘মেসি সব পেয়েছেন এবং অসম্ভবের ভার বহন করেছেন। একটি গড়পড়তা দল নিয়ে ২০১৪, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা, দুইবার রানার্সআপ ও একবার চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি কথা নয়। মেসিকে মাথা উঁচু করে বিদায়।’

অন্য এক পোস্টে স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন স্পেন। ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। শুভকামনা আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপের জন্য। আমরা সব সময় তোমাদের সঙ্গে আছি। আর্জেন্টিনাকে ভালোবেসেছিলাম ম্যারাডোনার জন্য, সারাজীবন ভালোবেসে পাশে আছি।’

অভিনেতা খায়রুল বাসার সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, ‘বিদায় আর্জেন্টিনা।’

সংগীতশিল্পী মনির খান লিখেছেন, ২০২২ বিশ্বকাপের থেকেও ২০২৬ বিশ্বকাপের মেসি বেশি ভয়ংকর ছিল। ব্যক্তিগত পারফরম্যান্স হিসেব করলে কোনো রকম সন্দেহ ছাড়া এটা মেসির বেস্ট বিশ্বকাপ। ৮ গোলের পাশাপাশি ৪ টা এসিস্ট করেছে। শুধু গোল কিংবা এসিস্ট দিয়ে নয়, চান্স ক্রিয়েট থেকে শুরু করে অন্যান্য দিক দিয়েও মেসির ইমপ্যাক্ট অনেক বেশি ছিল। কিন্ত দুর্ভাগ্যবশত মেসি এইবার গোল্ডেন বলটাও পায় নাই। মেসি গোল্ডেন বল না পাওয়াতে আমার বিন্দুমাত্র আফসোস নাই। কারণ মেসি এর আগে দুইটা গোল্ডেন বল জিতেছে। তবে মেসির রাইভালরা মেসিকে নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছিল সেসব ন্যারেটিভের কি হবে? মেসি যদি সত্যিই ফিফার প্রিন্সেস হইতো তাহলে তো আজকে গোল্ডেন বলটা মেসির হাতে উঠার কথা ছিল।’

নিউ জার্সির ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। বলের দখল ও আক্রমণ—দুই ক্ষেত্রেই ছিল তাদের আধিপত্য। পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের।

আরও পড়ুন

×