ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়ার সেই মুহূর্ত প্রকাশ করে আবেগে ভাসলেন নিক

প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়ার সেই মুহূর্ত প্রকাশ করে আবেগে ভাসলেন নিক
×

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৯:১৪

হলিউড তারকা নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ও দাম্পত্য জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিয়ের প্রস্তাব দেওয়ার আট বছর পূর্তি উপলক্ষে সেই বিশেষ মুহূর্তের একটি অদেখা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিক।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার হাতে পরিয়ে দেওয়া হীরার আংটি ধরে আছেন নিক জোনাস। আর প্রিয়াঙ্কা লাজুক ভঙ্গিতে মুখ ঢেকে রেখেছেন। ছবির ক্যাপশনে নিক লেখেন, ‘৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল।”

নিকের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, এজন্য আমি কৃতজ্ঞ নিক।’

এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও একটি রোমান্টিক ভিডিও শেয়ার করেছিলেন নিক। সেখানে নৌকাভ্রমণের সময় ক্যামেরার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে।

২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

এদিকে জন্মদিনেই পরিচালক এএস রাজামৌল তার আসন্ন সিনেমা ‘বারানসি’ থেকে প্রিয়াঙ্কার নতুন লুক প্রকাশ করেন। সিনেমায় ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যাবে তাকে। সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজামৌলি লেখেন, ‘হাসলে সে সৌন্দর্যের প্রতীক, আর না হাসলে আগুন। মন্দাকিনী…।’

বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করছেন মহেশ বাবু। আগামী ৭ এপ্রিল ২০২৭ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুমেও ফিরছেন প্রিয়াঙ্কা। সেখানে আবারও তার সহশিল্পী হিসেবে থাকছেন রিচার্ড ম্যাডেন। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×