ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন

এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন
×

রকষ্টার সিনেমার দৃশ্যে শাকিব খান ও সাবিলা নূর। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২০:৫২

চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, হিন্দি, থাই, স্প্যানিশ ও ইংরেজি ভাষার কয়েকটি সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

চরকি
গত ২৩ জুলাই চরকিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘রকস্টার’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও তারিক আনাম খান প্রমুখ। ছবির কেন্দ্রীয় চরিত্র আগুন। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও সে বেছে নেয় রকসংগীতের পথ। দেশ-বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি ভালোবাসা, পারিবারিক টানাপোড়েন ও ব্যক্তিগত সংকট তাঁকে এক করুণ পরিণতির দিকে ঠেলে দেয়। এগিয়ে যায় গল্প। 

নেটফ্লিক্স
গতকাল ২৪ জুলাই নেটফ্লিক্সে এসেছে স্প্যানিশ সিনেমা ‘দ্য ট্রুথার্স’। স্টেফানি ম্যাগিন ও হোসে করোনাদো অভিনীত ছবিতে মায়ের রহস্যময় মৃত্যুর তদন্ত করতে গিয়ে বহু বছর পর বাড়ি ফেরা এক মেয়ের সঙ্গে বাবার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং পারিবারিক গোপন সত্য উন্মোচনের গল্প দেখানো হয়েছে।
একই প্ল্যাটফর্মে গতকাল ২৪ জুলাই মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘মুসাফির ক্যাফে’। বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মহিমা মাকওয়ানা অভিনীত সিরিজে করপোরেট চাকরি ছেড়ে লেখক হওয়ার স্বপ্নে পাহাড়ে যাওয়া এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জীবন, অতীতের সম্পর্ক ও নতুন প্রেমের জটিলতা উঠে এসেছে।
এ ছাড়াও গত ২৩ জুলাই একই প্ল্যাটফর্মটিতে এসেছে থাই সিনেমা ‘দ্য ডেব্ট কালেক্টর’। 

প্রাইম ভিডিও
গতকাল ২৪ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘আদর্শ বল বিদ্যালয়’। কে কে মেনন, অর্চনা পূরণ সিং ও নবীন কাস্তুরিয়া অভিনীত সিরিজে বিদেশে সরকারি প্রশিক্ষণের সুযোগ পাওয়ার আশায় এক অগোছালো সরকারি স্কুলকে বদলে দেওয়ার চেষ্টা করেন প্রধান শিক্ষক জ্ঞানেশ্বর। এগিয়ে যায় গল্প  
 
 

আরও পড়ুন

×