কোহলিকে হটিয়ে শীর্ষে শাহরুখ, তালিকায় আরও যারা আছেন
শাহরুখ খান ও বিরাট কোহলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৯:৪০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৯:৪৯
ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটির তালিকায় আবারও শীর্ষে উঠেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত বছর শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে এবার এক নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
কনসালটেন্সি ফার্ম ক্রোল সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ভারতের সবচেয়ে প্রভাবশালী তারকার নাম উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমা ‘ডাঙ্কি’-র পর এখনো শাহরুখের নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবুও তার ব্র্যান্ড মূল্য বেড়ে পৌঁছেছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। গত বছর তিনি ছিলেন তৃতীয় স্থানে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের প্রভাবেই তার ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২৯ লাখ ডলার। গত বছরের শীর্ষে থাকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার।
চতুর্থ স্থানে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার ব্র্যান্ড মূল্য ১২ কোটি ৫৯ লাখ ডলার। পঞ্চম স্থানে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার ব্র্যান্ড মূল্য ১১ কোটি ৫৩ লাখ ডলার।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার ব্র্যান্ড মূল্য ৯ কোটি ৩৯ লাখ ডলার। সপ্তম স্থানে আছেন দীপিকা পাড়ুকোন (৮৯.২ মিলিয়ন ডলার), অষ্টম স্থানে হৃতিক রোশন (৮৮.৯ মিলিয়ন ডলার)।
নবম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যার ব্র্যান্ড মূল্য ৮ কোটি ৮ লাখ ডলার। আর দশম স্থানে আছেন অক্ষয় কুমার, যার ব্র্যান্ড মূল্য ৮ কোটি ডলার।
এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, অনন্যা পান্ডে ও জসপ্রীত বুমরাহ।
এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ নিয়ে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সূত্র: এনডিটিভ
- বিষয় :
- বিরাট কোহলি
- শাহরুখ খান