টম ক্রুজকে নিয়ে মল্লিকার চমকপ্রদ দাবি, নেটদুনিয়ায় শোরগোল
মল্লিকা শেরাওয়াত ও টম ক্রুজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২১:১১ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ২২:৩৯
হলিউড তারকা অভিনেতা টম ক্রুজকে নিয়ে চমকপ্রদ দাবি করেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ‘দ্য ট্রেইটর্স’ সিজন ২-এর একটি প্রচারিত ক্লিপে অভিনেত্রী দাবি করেন, টম ক্রুজের নাকি তার ওপর ক্রাশ রয়েছে। এমনকি হলিউড তারকা তাকে ভিডিওও পাঠান বলে জানান মল্লিকা।
আসন্ন সিজনের ওই ক্লিপে অভিনেতা আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, ‘আপনার কখনো কারও ওপর ক্রাশ হয়েছে? নাকি সবাই আপনার ওপর ক্রাশ খায়।’ উত্তরে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মল্লিকা বলেন, ‘না, সবাই আমার ওপর ক্রাশ খায়। এখন টম ক্রুজের হয়েছে।’
এরপর আরও চমকপ্রদ দাবি করেন অভিনেত্রী। তিনি বলেন, তার ফোন সঙ্গে থাকলে টম ক্রুজের পাঠানো কিছু ভিডিও অন্য প্রতিযোগীদের দেখাতে পারতেন।
টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মল্লিকা বলেন, একটি পার্টিতে তারা একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই সময়কার একটি ভিডিও তাকে পাঠিয়েছেন টম। এ সময় হলিউডের এই তারকাকে খুব ভালো মানুষ বলেও উল্লেখ করেন তিনি।
মল্লিকার এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টি বিশ্বাস করতে নারাজ। তবে ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, তা নিয়ে সন্দেহ নেই।
এদিকে আগামী ১৩ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে শুরু হচ্ছে ‘দ্য ট্রেইটর্স ২’। প্রতি বৃহস্পতিবার শোর নতুন পর্ব প্রকাশিত হবে।
এবারের মৌসুমে মল্লিকা শেরাওয়াত ছাড়াও প্রতিযোগী হিসেবে রয়েছেন রিয়া চক্রবর্তী, অভিষেক মালহান, শালিনী পাসি, শ্বেতা তিওয়ারি, দিলীপ তাহিল, ইক্কা সিং, ক্রিস্টল ডিসুজা, মুনাওয়ার ফারুকি, পারুল গুলাটি, রণবীর বরার, আদিত্য কুলশ্রেষ্ঠসহ আরও অনেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস
- বিষয় :
- টম ক্রুজ
- মল্লিকা শেরাওয়াত