‘ককটেল ২’ ছাড়াও এ সপ্তাহের ওটিটিতে যা থাকছে
‘ককটেল ২’ সিনেমার অন্যতম পোস্টার
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৩:৫৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৪:০১
চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে হিন্দি, ইংরেজি, স্প্যানিশ ও অস্ট্রেলিয়ান ভাষার কয়েকটি সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–
নেটফ্লিক্স
গতকাল ১৪ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ককটেল ২’। শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ছবিতে দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা কুনাল ও দিয়ার সম্পর্কে অবিশ্বাস, পরীক্ষা ও ভুল বোঝাবুঝির গল্প দেখানো হয়েছে।
একই প্ল্যাটফর্মে গত ১৩ আগস্ট এসেছে অস্ট্রেলিয়ান সিরিজ ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’। ফিলিপা নর্থইস্ট ও ক্রিস্টোফার চিয়াং অভিনীত সিরিজে ১৯০০ শতকের গোড়ার দিকের অস্ট্রেলিয়ার এক গ্রামের স্বাধীনচেতা তরুণী সিবিলা মেলভিনের লেখক হওয়ার স্বপ্ন ও প্রেমের টানাপোড়েন উঠে এসেছে।
প্রাইম ভিডিও
প্রাইম ভিডিওতে গত ১২ আগস্ট মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘রিচার সিজন ৪’। অ্যালান রিচসন অভিনীত সিরিজে ট্রেনে এক নারীর রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে গিয়ে রিচার উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও অপরাধী চক্রের যোগসূত্র আবিষ্কার করে। একটি গুরুত্বপূর্ণ পেনড্রাইভকে ঘিরে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি।
অ্যাপল টিভি
স্প্যানিশ সিরিজ ‘উইমেন ইন ব্লু সিজন ২’। গত ১২ আগস্ট এটি অ্যাপল টিভিতে। এসেছে ১৯৭০-এর দশকের মেক্সিকো সিটির প্রেক্ষাপটে চার নারী পুলিশ সদস্য এক ছাত্র আন্দোলনকারীর হত্যার তদন্ত করে।
লায়ন্সগেট প্লে
ওটিটি প্ল্যাটফর্ম লায়ন্সগেট প্লেতে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘আখরি সওয়াল’।