ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঘরে বসে দেখা যাবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

ঘরে বসে দেখা যাবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
×

’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমর একটি দৃশ্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:৪৭

ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়— এমন অনেক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

দেশের প্রেক্ষাগৃহের পর এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৬ আগস্ট রাত ১২টা থেকে ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।

নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশ থেকে অনুপ্রাণিত হয়েছেন এ ধরণের গল্পে সিনেমা নির্মাণে।

আকাশ হক বলেন, ‘আমার মনে হয় মানুষ সিনেমাটার হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছে– ভাই, এই চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো। অনেকেই বলেছেন– এটি একটা সাহসী কাজ। কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে– ‘হ্যাঁ, এই কথাটা বলা দরকার ছিল।’ 

’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমর একটি দৃশ্য

নির্মাতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র জুনিয়র সম্পর্ক, গ্রুপিং– এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না। এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।

আরও পড়ুন

×