ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মঞ্চে নজরুলের দুটি লেটো নাটক

মঞ্চে নজরুলের দুটি লেটো নাটক
×

সুদখোর ব্রজেন মূখার্জী নাটকের দৃশ্য। ছবি:নির্দেশকের সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঞ্চস্থ হতে যাচ্ছে তাঁর কৈশোরের দুটি অপ্রচলিত লেটো নাটক—‘সুদখোর ব্রজেন মুখার্জি’ ও ‘বিলাতী ঘোড়ার বাচ্চা’। ‘থিয়েটার ’৫২’-এর আয়োজনে নাটক দুটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেগুনবাগিচাস্থ স্টুডিও থিয়েটার হলে নাটক দুটি মঞ্চস্থ হবে। 

 নজরুলের ব্যঙ্গ, বিদ্রোহ ও সমাজবাস্তবতার অনন্য প্রকাশকে মঞ্চে তুলে ধরতেই এই আয়োজন। নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অবিসংবাদিত হলেও তাঁর নাট্যচর্চা নিয়ে আলোচনা ও মঞ্চায়ন তুলনামূলকভাবে কম। কবির বিশাল সাহিত্যভান্ডার থাকা সত্ত্বেও প্রচলিত কিছু গান ও কবিতার বাইরে তাঁর সৃষ্টিকর্মের অনেকটাই এখনও পাঠক-দর্শকের কাছে অপরিচিত। সেই অপ্রচলিত সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই লেটো নাটক দুটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি নাটকদুটি দর্শকের ভালো লাগবে’। 

নাটক দুটিতে অভিনয় করেছেন মো. নজরুল ইসলাম সোহাগ, শিবলী সাদিক, আদিব মজলিশ খান, অপূর্ব রায়, জুয়েল চাকমা, তাজরিন রহমান, তাসমীন সিদ্দিকী, মঈনুউদ্দীন শিহাব, রঞ্জিতা দাশ, আফরিন খান শাম্মী, অন্তিক মহলানবীশ, আফিফ খান, রুদ্র নীল, অমিত দাস ও সাবিলা নাসরিনসহ তরুণ ও কিশোর শিল্পীরা।

সঙ্গীত আয়োজন করেছেন রবিউল ইসলাম শশী। প্রপস নির্মাণে রয়েছেন জুয়েল চাকমা ও নজরুল ইসলাম সোহাগ।
 

আরও পড়ুন

×