ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

তারেক আনন্দের কথায় অবন্তী সিঁথি-তামিমের নতুন গান

তারেক আনন্দের কথায় অবন্তী সিঁথি-তামিমের নতুন গান
×

তারেক আনন্দ, অবন্তী সিঁথি ও তামিম ইসলাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৬

গত কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। সম্প্রতি বেশ কয়েকটি দ্বৈত গান প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। কণ্ঠশিল্পী কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’ গান করেছেন তিনি। এবার প্রকাশ পেল অবন্তী সিঁথির সঙ্গে তামিমের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। 

গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন তামিম নিজেই। গানটি শোনা যাচ্ছে তামিম ইসলামের ইউটিউব চ্যানেলে।

নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘আমার প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম অবন্তী সিঁথি আপুর সঙ্গে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তাঁর চমৎকার গায়কির সঙ্গে মিলিয়ে আশা করি গানটি সবার পছন্দ হবে।’

ছায়ানট থেকে নজরুলসংগীতের কোর্স সম্পন্ন করেছেন তামিম। সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত গান করে যেতে চান। তাঁর নিজের একটি স্টুডিওও রয়েছে।

তামিম জানান, নিজের সুরে এ পর্যন্ত প্রায় ৪০টি গান করেছেন তিনি। সব মিলিয়ে তাঁর প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৭০টি। সংগীতে আরও এগিয়ে যাওয়ার পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন এই শিল্পী।

নিজের সংগীতজ্ঞান আরও সমৃদ্ধ করতে ছায়ানটের উচ্চাঙ্গসংগীতের কোর্সেও ভর্তি হয়েছেন তামিম। নিয়মিত গান প্রকাশের পাশাপাশি সংগীতে নিজের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যেই এগিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুন

×