ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

তারকাসন্তান পরিচয় নয়, অডিশনে কাজ চান শানায়া

তারকাসন্তান পরিচয় নয়, অডিশনে কাজ চান শানায়া
×

শানায়া কাপুর। ছবি: ইনন্সাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৮

তারকাসন্তান বলে ভালো কাজের সুযোগ পাবেন– এ ভাবনা সব সময় দূরে ঠেলে রাখার চেষ্টা করেন শানায়া কাপুর। তাই পরিবারিক পরিচয়ে নয়, অডিশন দিয়ে কাজ পেতেই আগ্রহী। আর শানায়ার এই বিষয়টিতে সাধুবাদ জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা করণ জোহর। 

এও স্বীকার করেছেন, সিনে দুনিয়ায় তারকা দৌড়ে শানায়া যে পিছিয়ে পড়া দলের নন, তার আভাস এরই মধ্যে পেয়ে গেছেন। এ কারণে তরুণ এই অভিনেত্রীকে নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছেন করণ। পরিকল্পনা করেছেন তার আলোচিত ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর পরবর্তী গল্পে শানায়াকে তুলে ধরার। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ তথ্যের পাশাপাশি ফিল্মফেয়ার, আজকালসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, করণ জোহরের জনপ্রিয় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজি এবার একেবারে নতুন অবতারে ফিরতে চলেছে। প্রথম দুটি সিনেমা ছিল বড় পর্দার ক্যাম্পাস ড্রামা। কিন্তু তৃতীয় কিস্তিতে সেই ফরম্যাট বদলে যাচ্ছে।

শানায়া কাপুর

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ এবার সিনেমা নয়, তৈরি হচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শানায়া কাপুর। চলতি বছর মুক্তি পাওয়া ‘তু ইয়া ম্যাঁয়’-এ অভিনয়ের জন্য প্রশংসা পাওয়া শানায়া নিজেই হলে চলেছেন এই সিরিজের বড় চমক। কারণ একটাই, সিরিজে একসঙ্গে দুই চরিত্রে দেখা যাবে শানায়াকে। তাই এই তরুণ তারকার জন্য এটি হতে পারে অভিনয়ের মাইলফলক রচনার সুযোগ।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় নির্মিতব্য এই প্রজেক্টটি একটি ওয়েব সিরিজে আগের সিনেমাগুলোর চেয়ে অনেকটা আলাদা ধাঁচের হবে।

শানায়া কাপুর

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ তার আগের কিস্তিগুলো থেকে গঠন ও গল্প বলার শৈলী উভয় দিক থেকেই আলাদা হবে। থাকবে না ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ (২০১২) এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ (২০১৯) সিনেমা দুটির সেই চাকচিক্যময় ও হালকা-মেজাজের উপস্থাপনা।

আরও পড়ুন

×