ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অভিনয়শিল্পীদের নিরাপত্তাহীনতা নিয়ে শেহনাজের সোজাসাপ্টা জবাব

অভিনয়শিল্পীদের নিরাপত্তাহীনতা নিয়ে শেহনাজের সোজাসাপ্টা জবাব
×

শেহনাজ গিল। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৭

হাতে কাজের অভাব নেই, তবু সেগুলো আলোচনায় নিয়ে আসছে না শেহনাজ গিলকে। তবে কাজের বাইরে এবার আলোচনায় এলেন ভিন্ন বিষয়ে। সহ-শিল্পীরদের জন্য নিরাপত্তাহীনতায় থাকার বিষয়টি ভাল ভাবে নেন নাÑ এমন মন্তব্য করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাসিন্দাদের।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সহ-শিল্পীদের জন্য নিরাপত্তারহীনতায় ভোগার প্রশ্নে শেহনাজ গিল যে সোজাসাপ্টা জবাব দিয়েছেন, তা শুনে বিষ্মিত হয়েছেন নেটিজেনদের পাশাপাশি সিনে দুনিয়ার অনেকে।

অভিনেত্রীর কথায়, সহ-শিল্পী বিশেষ করে অভিনেতারা জন্য নিরাপত্তাহীনতায় ভুগলে তা ভাল ভাবে নেন না তিনি। এমনকি কারও সঙ্গে পেশাগত কাজ শেষ হয়ে গেলে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন এবং সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী।

শেহনাজ গিল। ছবি: ফেসবুক

সাক্ষাৎকারে শেহনাজকে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কী ভাবে পরিস্থিতি সামলান। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি। তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনও সম্পর্ক রাখি না।’
তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়।

গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিংহ ভার্সেস কৌর ২’ সিনেমার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শেহনাজ জানান, তাঁরা দু’জনেই একে অপরকে সব সময় সাহায্য করেছেন। এমনকি, ভবিষ্যতে কী ভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের পরামর্শ নিয়েছেন।সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন শেহনাজ।

তাঁর মতে, ‘যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের উপরেও।’

শেহনাজ গিল। ছবি: ফেসবুক

প্রসঙ্গত, অভিনয়ের আগে ২০১৫ সালে শেহনাজকে একটি পঞ্জাবি গানের ভিডিওতে প্রথম দেখা গিয়েছিল। ২০১৭ সালে ‘সৎ শ্রীয়াকাল ইংল্যান্ড’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এর পরে একাধিক পঞ্জাবি সিনেমায় অভিনয় করেন।

২০১৯ সালে ‘বিগ বস্ ১৩’-তে যোগ দেওয়ার পরেই সারা দেশে পরিচিতি পান শেহনাজ। সেই সূত্রে ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে সুযোগ আসে বলিউডে পথচালার।

আরও পড়ুন

×