ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাভেলের ব্যক্তিগত ভিডিও ফাঁস, সত্যতা নিয়ে প্রশ্ন

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাভেলের ব্যক্তিগত ভিডিও ফাঁস, সত্যতা নিয়ে প্রশ্ন
×

সাইদুর রহমান পাভেল। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৪

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র জাকিরখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই অভিনেতা।

প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কেউ কেউ দাবি করছেন, ভিডিওটি সত্য। আবার কেউ বলছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটি সত্যতা জানতে পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

মীরাক্কেল থেকে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

এছাড়া অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেও তিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন।

আরও পড়ুন

×