ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘আজও অর্ধাঙ্গিনী’ থেকে ‘নিগলি’, এ সপ্তাহের ওটিটিতে আরও যা থাকছে

‘আজও অর্ধাঙ্গিনী’ থেকে ‘নিগলি’, এ সপ্তাহের ওটিটিতে আরও যা থাকছে
×

‘স্লো হর্সেস’ সিজন ৬’ ও ‘আজও অর্ধাঙ্গিনী’-এর দৃশ্য

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৮

চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

হইচই
হইচইয়ে গতকাল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান ও কৌশিক সেন অভিনীত ছবিটি প্রথম পর্বের দুই বছর পরের গল্প। সুমন ও মেঘনার জীবনে কিছুটা স্থিতাবস্থা এলেও সুমনের ভাই সুকান্তের বিয়েতে শুভ্রার ফিরে আসায় পুরোনো ক্ষত ও টানাপোড়েন আবার সামনে আসে।

নেটফ্লিক্স
নেটফ্লিক্সে গতকাল ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে হিন্দি অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ ৩’। রাধিকা আপ্তে, কঙ্কণা সেনশর্মা, অদিতি রাও হায়দারি ও বিজয় ভার্মা অভিনীত এই সিজনে বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শাকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজের চারটি গল্প রয়েছে। আধুনিক ভারতের পটভূমিতে প্রেম, শারীরিক আকাঙ্ক্ষা ও সম্পর্কের নানা জটিলতা উঠে এসেছে গল্পগুলোতে।

অ্যাপল টিভি
অ্যাপল টিভিতে গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘স্লো হর্সেস’ সিজন ৬। গ্যারি ওল্ডম্যান, ক্রিস্টিন স্কট থমাস ও জ্যাক লোডেন অভিনীত সিরিজে স্লফ হাউসের বাতিল এজেন্টরা জড়িয়ে পড়ে মরণঘাতী প্রতিশোধের ঘটনায়। নতুন সিজনের অন্যতম চমক হিসেবে দেখা যাবে এজেন্ট সিড বেকারের প্রত্যাবর্তন।

জিওহটস্টার
জিওহটস্টারে গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘লি ক্রোনিনস দ্য মমি’। এতে অভিনয় করছেন জ্যাক রেনর, লাইয়া কোস্তা, নাতালি গ্রেস।

প্রাইম ভিডিও
প্রাইম ভিডিওতে  গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘নিগলি’। মারিয়া স্টেন, গ্রেস্টন হোল্ট ও অ্যাডেলিন রুডলফ অভিনীত সিরিজটি জনপ্রিয় ‘রিচার’ সিরিজের স্পিন-অফ। তুখোড় প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রান্সেস নিগলি এক ঘনিষ্ঠ বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে তাকে লড়তে হয় ক্ষমতাধর এক প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন

×