ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নাম-ছবি ব্যবহার করে ব্যবসা, ৭ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি উর্বশীর

নাম-ছবি ব্যবহার করে ব্যবসা, ৭ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি উর্বশীর
×

উর্বশী রাউতেলা। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৭

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন বিনোদনজগতেও দ্রুত বাড়ছে। ছবি তৈরি থেকে শুরু করে ভিডিও পরিবর্তন—প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে নানা ধরনের কনটেন্ট। এমন এক ঘটনার মুখোমুখী হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনুমতি ছাড়া তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগ তুলেছেন তিনি। 

লস অ্যাঞ্জেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিনেত্রী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭০০০ কোটি রূপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও জানিয়েছে উর্বশীর টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তার টিমের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক ওই এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।

উর্বশী রাউতেলা। ছবি: ফেসবুক

উর্বশীর টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়া ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এসব কনটেন্ট ব্যবহার করে ব্যবসা করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এমনকি ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করেছে উর্বশীর টিম।

এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে ওই প্রতিষ্ঠানের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছে উর্বশীর টিম। একই সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন একটি প্রশ্নও সামনে এসেছে। কোনো তারকার নাম, ছবি বা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি করা হলে তার অধিকার কার—প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এই প্রশ্নও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

উর্বশী রাউতেলা। ছবি: ফেসবুক

উর্বশীকে সর্বশেষ ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

×