ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা
সারা আলি খান। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:৫৯
বলিউডে অভিষেকের পর সাত বছর পেরিয়েছে। এই সময়ে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রচারমূলক কাজ থেকেও আয় বাড়িয়েছেন সারা আলি খান। একসময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন এই অভিনেত্রী, তা নিয়েও রয়েছে কৌতূহল।
২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সারা আলি খানের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন সাইফ আলি খানের মেয়ে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে সারার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটি রুপিতে। ২০২৫ সালে সেই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। আর সাম্প্রতিক হিসাব বলছে, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি।
অভিনয়ই সারার আয়ের প্রধান উৎস। ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সিনেমার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারমূলক কাজে অংশ নেন সারা। একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করছেন এই অভিনেত্রী।
বিলাসবহুল গাড়ির প্রতিও আগ্রহ রয়েছে সারার। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে মেরসিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি ও জিপ কম্পাসের মতো দামি এসইউভি।

কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত নতুন সিনেমায় কাজ করছেন তিনি।
গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত এই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন সারা। সূত্র: আনন্দবাজার অনলাইন
- বিষয় :
- সারা আলি খান
- বলিউড
- সিনেমা
- পারিশ্রমিক