ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রেস্তরাঁয় যৌন হয়রানি, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

রেস্তরাঁয় যৌন হয়রানি, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
×
×

সোনারিকা ভাদোরিয়া। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:৩২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:৪৬

পর্দায় দেবী পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সোনারিকা ভাদোরিয়া। কিন্তু বাস্তব জীবনের শৈশবের একটি স্মৃতি আজও তাকে আবেগপ্রবণ করে তোলে। ১১ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রেস্তরাঁর এক ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভারতের সোনারিকা।

‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পান সোনারিকা। শৈশবের সেই ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলায় এক ভাইকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্তরাঁয় যান। সেখানেই ঘটে অপ্রীতিকর ঘটনাটি।

সোনারিকা ভাদোরিয়া। ছবি: ইন্সটাগ্রাম

সোনারিকা বলেন, ‘রেস্তরাঁর এক ম্যানেজার আমাকে একটি দরজা থেকে অন্য দরজায় যাওয়ার সময় অনুসরণ করছিলেন। মাঝের অন্ধকার জায়গাটিতে পাশাপাশি হাঁটার সময় ওই ব্যক্তি আমার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন।’

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছিলেন সোনারিকা। তখন তার বয়স এতটাই কম ছিল যে, নিজের সঙ্গে ঠিক কী ঘটেছে, তা বুঝে উঠতে পারেননি। ভয়ে ও আতঙ্কে চুপ করে যান তিনি। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা কিংবা পরিবারের কাউকে ঘটনাটি জানানোর সাহসও পাননি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন অভিনেত্রী। কৈশোরে মাকে বিষয়টি জানান তিনি। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা। এত দিন কেন কিছু জানাননি, তা-ও জানতে চেয়েছিলেন।

তবে সোনারিকার ব্যাখ্যা, ঘটনার সময় তিনি নিজেই বুঝতে পারেননি তার সঙ্গে কী ঘটেছিল। আতঙ্কে কার্যত বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলেন।

সোনারিকা ভাদোরিয়া। ছবি: ইন্সটাগ্রাম

এখনো বাবাকে বিষয়টি জানাননি সোনারিকা। তার আশঙ্কা, বাবা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি বর্তমানে বেঁচে না থাকলেও বাবা তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন বলে মনে করেন অভিনেত্রী। সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা। সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

×