ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী 

বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী 
×
×

চয়নিকা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:৫৫

সিজেএফবি পারফরমেন্স আওয়ার্ড ২০২৬ বিশেষ সম্মাননা পাচ্ছেন নন্দিত নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। গত ২৫ ধরে দেশের নাট্যাঙ্গনে তার বিচরণ। এই দীর্ঘ সময়ে ৪৭৫টি একক ও  ১৮টি ধারাবাহিক নাটকের পাশাপাশি ২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নির্মাণ করে অগণিত দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। এখন তাঁর নির্মাণ কাহিনি রচনার অব্যহত রয়েছে।

এরই স্বীকৃতিস্বরূপ দেশের প্রধান জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সন্মনানা প্রদান করতে যাচ্ছে চয়নিকা চৌধুরীকে।

আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘হল অব ফেমে’ আয়োজন করতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর।

এদিন আনুষ্ঠানিক আয়োজনে মধ্য দিয়ে বিশেষ সন্মাননা দেওয়া হবে চয়নিকা চৌধুরীকে।  এ নিয়ে তিনি বলেন,  ‌অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। চলার পথে বাধা-বিপত্তি এসেছে বহুবার,  তবু কাঙ্খিত লক্ষ থেকে  সরে না গিয়ে  কাজকে প্রাধান্য দিয়েছি। আর এভাবে পেয়েছি সাফল্যের দেখা, অভিজ্ঞতা হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। এই অর্জনে সিজেএফবি আমাকে যে সম্মাননা জানাচ্ছে, তাতে আমি গর্বিত।

আরও পড়ুন

×