ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা

মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা
×
×

তানজিন তিশা। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৫৫

সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন।

এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আইনগত বিষয়। মামলার বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন।

মামলার বিষয়টি নিশ্চিত করতে তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, অভিনেত্রী তানজিন তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা যায়, মামলার এক নম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং দ্বিতিয় আসামী ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা, তিনি একটি ভিডিওতে তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যাচার করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধেও মামলা করেন তানজিন তিশা।

আইনজীবী মো. জসীমউদ্দীন সমকালকে বলেন, ‘অনলাইনে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত। বাদীর ভাষ্য অনুযায়ী, ওই অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে আপত্তি রয়েছে তানজিন তিশার।’

আরও পড়ুন

×