ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
×
×

মাতিয়া বানু শুকু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০১:১২

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মাতিয়া বানু শুকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।

এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য পেয়েছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

আরও পড়ুন

×