কার প্রেমে বুঁদ ভিকি?
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৫:১২ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ০৫:৫৬
'মাসান' দিয়ে বলিউডে অভিষেক ঘটে ভিকি কৌশলের। এরপর একের পর এক প্রশংসনীয় ছবি দর্শকদের উপহার দিয়ে আসছেন তিনি। অনেক পরিচালকের মতে ভিকি এখন বলিপাড়ার দ্য নেক্সট বিগ থিং।
ভিকি কৌশল নাকি বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট করছেন পিঙ্কভিলার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
প্রথম সাক্ষাৎ থেকেই নাকি দু’জনের মধ্যে ঘনীভূত হতে থাকে সম্পর্ক। জানা গেছে, ভিকি-ক্যাটরিনার সম্পর্কের শুরুটা হয় এক বন্ধুর বাড়িতে। যদিও তাদের সম্পর্কের কথা উড়িয়ে দিয়ে বন্ধুরা বলেছেন, ভিকি ও ক্যাট শুধুই ভালো বন্ধু। এর বেশি কিছু নয়।
কিন্তু দুজনের ঘনিষ্ঠতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। মাঝে তো এও শোনা যায়, কোনও এক ছবির জন্যই নাকি ঘনঘন সাক্ষাৎ করছেন তারা। কিন্তু যা খবর, তাতে সামনে দু’জনের একসঙ্গে কোনও ছবি নেই। তা সত্ত্বেও তারা একসঙ্গে সময় কাটানোর ফলে জল্পনা আরও বাড়ছে। তবে এ বিষয়ে দু'জনের কোনো মন্তব্য শোনা যায়নি।
এর আগে ছোট পর্দার অভিনেত্রী হরলিন শেট্টির সঙ্গে ভিকি কৌশলের প্রেমের সম্পর্কের কথা শোনা যায়।
- বিষয় :
- ভিকি কৌশল
- ক্যাটরিনা কাইফ
- বিনোদন
