ছেলেদের খোঁজ রাখেন না সংগীতশিল্পী কুমার শানু
কুমার শানুর ছেলে জান কুমার শানু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৭:০০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ০৭:৩৩
উপমহাদেশের মেলোডি কিং-খ্যাত কুমার শানু। তার গানে শ্রোতাদের মন চনমনে হয়ে ওঠে। অথচ তিনিই কি-না তার তিন ছেলের কোনো খোঁজ রাখেন না। সম্প্রতি ভারেতর সংবাদমাধ্যম জিনিউজে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু।
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস-১৪' থেকে বেরিয়ে স্বজনপোষণ প্রসঙ্গে জান বলেন, আমরা তিন ভাই। তিন ভাইকেই মা রিতা ভট্টাচার্য একা হাতে বড় করে তুলেছেন। সেখানে বাবার কোনো হাত নেই। আমাদের জীবনে মা-ই সব, বাবার ভূমিকা নেই বললেই চলে।
জান বলেন, আমার বড় হওয়ার পেছনে বাবার কোনো অবদান নেই। আমার বাবার নাম, যশের ওপর ভিত্তি করে আমাকে যাচাই করা উচিত নয়। কিংবা বসের ঘরে তার প্রবেশ নিয়েও কারও কোনো মন্তব্য করা উচিত নয়। খবর জিনিউজের
প্রসঙ্গত, বিগ বস ১৪ শুরু হওয়ার পর সালমানের শোয়েও স্বজনপোষণ নিয়ে একের পর এক মন্তব্য করা হয়। জানের সঙ্গে স্বজনপোষণের তকমা জুড়ে দেন অন্য প্রতিযোগী রাহুল বৈদ্য। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়। বসের ঘর থেকে বেরিয়ে এবার তারই পালটা জবাব দিলেন শানু-পুত্র।
জন্মের পর থেকে বাবার কাছ থেকে সবসময় দূরে থেকেছেন তিনি। বাবা তার বিষয়ে কখনও কোনো খোঁজখবর নেননি। এমনকি তার কোনো বিষয় নিয়েও কখনও মাথা ঘামাননি বলেও মন্তব্য করেন জান কুমার শানু।
- বিষয় :
- কুমার শানু
- মিউজিক
- বিনোদন
