ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নুসরাতের পিছু ছাড়ছে না ট্রল

নুসরাতের পিছু ছাড়ছে না ট্রল
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ | ০৫:১৩

টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে নিয়ে ট্রল যেনো পিছু ছাড়ছে না। তার যেকেনো বিষয় নিয়ে নেটিজেনরা ট্রল করতে যেনো অভ্যস্ত হয়ে পড়েছেন। তারই জেরে এবার গৌতম বুদ্ধের ছবি এঁকে ট্রলের শিকার হয়ে আলোচনায় এসেছেন নুসরাত জাহান।

শুক্রবার রাতে গৌতম বুদ্ধের ছবি আঁকার ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করেন সাংসদ অভিনেত্রী। ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়,  বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ মেখেছেন নুসরত জাহান। খবর আনন্দবাজারের

আর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নেটিজেনদের তামাশা। ‘ট্রোলিং অফিসিয়াল’ নামে একটি প্রোফাইল থেকে লেখা হয়, ‘কোন শিল্পীর আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে?’কেউ বা আবার লিখলেন, ‘বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন?’

এর আগে স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাক পরে ফটোশুটে অংশগ্রহণ করেন নুসরাত। সেই ক্লিপিং শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও উড়ে এসেছিল আপত্তিজনক মন্তব্য।

আরও পড়ুন

×