ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাহিরা খানের করোনা পজিটিভ

মাহিরা খানের করোনা পজিটিভ
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৩

বলিউড তারকা মাহিরা খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তিনি কনোনায় আক্রান্ত হওয়ার খবর নিজের ইনস্টাগ্রামে জানান। খবর এনডিটিভির 

মাহিরা বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। আইসোলেশনে রেখেছি নিজেকে এবং পজিটিভ হওয়ার খবরটি সঙ্গে সঙ্গে জানানোর কারণ অন্যদের সতর্ক করা। যারা শেষ কয়েক দিন আমার সংস্পর্শে ছিলেন। শিগগিরই সুস্থ হয়ে উঠবো, ইনশআল্লাহ।’ এ ছাড়া সকলের সুরক্ষার জন্য মাহিরা সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন। 

পাকিস্তানি এই তারকা ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তার। সম্প্রতি ‌'নীলুফার' নামের একটি ছবির শুটিং সম্পন্ন করেছেন তিনি। ‘নীলুফার’ হচ্ছে ফাওয়াদ-মাহিরা জুটির তৃতীয় কাজ। ২০১২ সালে সুপারহিট সিরিজ ‘হামসাফার’ দিয়ে এই জুটির কাজ শুরু হয়।

আরও পড়ুন

×