ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জাইদকেই বিয়ে করলেন গওহর খান

জাইদকেই বিয়ে করলেন গওহর খান
×

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৫:২৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৫:২৯

ভারতের বড় ও ছোট পর্দার অভিনেত্রী গওহর খানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুক্রবার বড়দিনে প্রেমিক জাইদ দরবারকে বিয়ে করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, গত নভেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। আর বছরের শেষে ধুমধাম করে বিয়েটাও সেরে ফেললেন দুজন। ইতিমধ্যে গওহর আর জাইদের গায়েহলুদ আর বিয়ের ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।



পেশায় জাইদ কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। তবে বলিউডে তার আরেক পরিচয় তিনি সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে। বয়সে গওহরের চেয়ে ১২ বছরের ছোট তিনি।

 ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু হয় গওহর খানের। এরপর  ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’, ‘ইশাকজাদে’র মতো ছবিতে অভিয়ন করে প্রশংসিত হন।



বিয়ের আগে জাইদের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক বিতর্কের শিকার হতে হয়েছিল গওহরকে। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে গওহর যে অনুরাগীদের এমন একটা চমক দেবেন, তা বোধহয় কেউ ভাবতেও পারেননি নবদম্পতির উদ্দেশে এরই মধ্যে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গেছে।

আরও পড়ুন

×