নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ লাইফসাপোর্টে
জিনাত বরকতুল্লাহর সঙ্গে মেয়ে বিজরী বরকতুল্লাহ, ফাইল ফটো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৯
নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন।
শনিবার জিনাত বরকতুল্লাহর মেয়ে বিজরী বরকতুল্লাহ এ কথা জানিয়েছেন। তিনি মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সবাই গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।
বিজরী বরকতুল্লাহ বলেন, আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন লাইফসাপোর্টে নেওয়া হয়েছে। এখন আর বিস্তারিত বলতে ইচ্ছা করছে না। শুধু বলব, সবাই দোয়া করবেন।
তবে জিনাত বরকতুল্লাহ করোনাভাইরাস আক্রান্ত নন বলে জানিয়েছেন বিজরী বরকতুল্লাহ। ‘নন কভিড’ ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
- বিষয় :
- জিনাত বরকতুল্লাহ